Beauty tips
Beauty Tips For Face: বাড়ি বসেই মুখে সোনার জেল্লা পান, তাও বিনা খরচে! ঠিক কী কী করতে হবে জেনে নিন
Beauty Tips For Glowing Skin: ত্বকের জেল্লা ধরে রাখার জন্যে নানা টিপস মেনে চলি আমরা। কয়েকটি বিউটি টিপসের সাহায্য়ে ঘরে বসেই মুখে সোনার জেল্লা ফেরানো যায়। কী ভাবে? জেনে নিন ত্বকের যত্ন কী ভাবে নেবেন
Beauty Tips For Face at Home: ত্বক ভালো রাখার জন্যে বেশ কিছু টিপস মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাই বলে, সব সময়ই যে পার্লরে গিয়ে অনেক টাকা খরচ করার প্রয়োজন হয় তা কিন্তু নয়। আবার এরকমও নয় যে, দামি দামি অনেক স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হবে! অল্প এবং সাধারণ কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারে ত্বকের হাল ফিরতে পারে। বাড়িতেই ঠিক ভাবে ত্বকের যত্ন নিতে পারলে, মুখের জেল্লা ফিরতে পারে।
ত্বকের কোনও সমস্যাও হয় না। মুখে দাগছোপ ধীরে ধীরে মলিন হতে শুরু করে। কী ভাবে বাড়িতে ত্বকের যত্ন নিতে হবে? বাড়িতে কী কী বিউটি টিপস মেনে চলবেন জেনে নিন। (ছবি-istock)
দিনে দুবার মুখ পরিষ্কার করুন
বিশেষজ্ঞদের একাংশের মতে, নিয়মিত মুখ ক্লিনজিং করা প্রয়োজন। দিনে অন্তত ২ বার মুখ ধুলে ত্বক ভালো থাকে। সকালে ঘুম থেকে উঠে একবার এবং রাতে শুতে যাওয়ার আগে মুখ ক্লিনজিং করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতে শুতে যাওয়ার সময়ে আপনি যেসব অয়েল বেসড প্রোডাক্ট ত্বকে ব্যবহার করেছেন, তা পরিষ্কার করা প্রয়োজন। এদিকে সারাদিন মুখে ধুলো-ময়লা জমা হতে থাকে, তাও পরিষ্কার করতেই হবে। তাই রাতে শুতে যাওয়ার আগেও ক্লিনজিং করতেই হবে।
ঠান্ডা জল ব্যবহার করতে হবে
মুখ পরিষ্কার করার সময়ে ঠান্ডা জল ব্যবহার করাই ভালো। গরম জলে ভাপ কিংবা স্টিমিং ত্বকের জন্যে উপকারী। এই কারণে, অনেকে মনে করেন, গরম জল দিয়ে মুখ ধুলে হয়তো ত্বক ভালো থাকবে।
কিন্তু এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আরও বেশি। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা চলে যায়। ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে ওঠে। ফলে ত্বকের ক্ষতি হয়।
মুখ মাসাজ করুন
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment